সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি হিসেবে ইকবাল হোসেনকে দেখতে চায় তৃণমূল অনাস্থা প্রস্তাবের পর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন ১১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মোসলেম উদ্দিন, সম্পাদক আমীর হোসেন সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে মুসল্লিদের বিক্ষোভ মিছিল, তোফার নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে ফেরার পথে ছিনতাই, গাড়ির ধাক্কায় আহত ব্যবসায়ী নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই মাসেও মেলেনি ফতুল্লায় পাওয়া অজ্ঞাত লাশের পরিচয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হাজী কবির হোসেনের ৪৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত​। সালাউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে যোগদান চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আটক ॥ পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
Headline
under constriction

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আটক ॥ পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ন

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর
কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আটক ॥
পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা

ন্টাফ রিপোর্টার:চাদাবাজি মামলায় নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফ্যাসিস্ট আ.লীগের দোসর কারাগারা থাকা বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়নগঞ্জ জেলার সভাপতি সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের সহযোগী ফয়সালকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জ থানার এস আই বেলাল গোদনাইল বার্মাষ্ট্যান্ড এলাকা থেকে ফয়সালকে আটক করেন বলে থানা পুলিশ সূত্রে জানা যায়। গোদনাইল পদ্মা ওয়েল কোম্পানীর চেকারম্যান রফিকুলের অভিযোগের ভিত্তিকে কৃষকদল নেতা ফয়সালকে আটক করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় সাংবাদিকরা খোজ খবর নিতে গেলে পুলিশ জানায় চাদাবাজির অভিযোগ থাকায় কৃষকদল নেতা ফয়সালকে থানায় আনা হয়েছিলো।

জিজ্ঞাসাবাদের জন্য তাকে নারায়ণগঞ্জ ডিবি অফিসে নেয়া হয়েছে বলে থানা পুলিশ জানায়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীকে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, চাদাবাজির অভিযোগে ফয়সালকে ডিবি অফিসে জিজ্ঞাসার জন্য আনা হলে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে তাকে আমরা গ্রেফতার করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

এদিকে চাদাবাজ ফয়সালকে আটকের খবরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানকে সাধুবাদ জানিয়েছেন পদ্মা ডিপোর কর্মকর্তা কর্মচারী ও বৈধ তেল ব্যবসায়ীরা। ফয়সালের চাদাবাজির অত্যাচারে তারা এতোদিন অতিষ্ঠ ছিলো। আজ চাদাবাজ ফয়সাল আটক হওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সাংবাদিকদের জানায়।

ফয়সালের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা হলো, গত ০৫/০৮/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকেই ফয়সাল তার রাজনৈতিক পদের/ক্ষমতার অপব্যবহার করিয়া বিভিন্ন সময়ে গোদনাইল পদ্মা ডিপোর বিভিন্ন পয়েন্টে কর্মরত জ¦ালানী তেলের কর্মকর্তাদের কা॥ছ থেকে চাঁদা দাবি করে আসছিল। গত জুলাই ২০২৬ মাসের বিভিন্ন সময় ফয়সাল তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ ০১৭৭৯-৬৬৮৫২৭ থেকে গোদনাইল ডিপোর জেট এ- ১ পয়েন্টে নিয়োজিত সকল কর্মচারীদের পক্ষ থেকে বিবাদী এককালীন ২০,০০,০০০/-(বিশ লক্ষ) টাকা এবং প্রতি মাসে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা চাঁদা দাবি করে।

ফয়সালকে অবৈধ দাবীকৃত চাঁদা প্রদানে অস্বীকৃতি জানালে গত ০১/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল আনুমানিক ১১:১৫ টার সময় ফয়সাল তার সাথে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে “নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের গোদনাইলস্থ পদ্মা অয়েল পিএলসি গোদনাইল ডিপোর” ভিতরে অনধিকার প্রবেশ পূর্বক জেট এ-১ পয়েন্টসহ অন্যান্য পয়েন্টে বাদী রফিকুল ইসলামকে খোঁজাখুঁজি করে।

তখন রফিকুল ইসলামকে না পেয়ে ফয়সাল ডিপোতে কর্মরত অন্যান্য সহকর্মীগণ এবং বিভিন্ন স্টাফদের নিকট জানায় যে, চেকার মোঃ রফিকুল ইসলামকে বলবি যদি তোরা এখানে শান্তিতে চাকরি করতে চাস তাহলে ২০ লক্ষ টাকা আমার অফিসে পৌঁছে দেয়ার জন্য। অন্যথায় মোঃ রফিকুল ইসলামসহ তোদেরকে এই ডিপো থেকে বের-তো করবোই এবং মেরে শীতলক্ষ্যায় ভাসিয়ে দিবো। এর পরবর্তীতে বিভিন্ন সময়ে বিবাদী মোবাইলের হোয়াটসঅ্যাপে এবং সরাসরি তার দাবিকৃত চাঁদার টাকা দেয়ার জন্য হুমকি প্রদান অব্যাহত রাখেন। সর্বশেষ ০৭/০৯/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১১:০২ টার সময় ফয়সাল তার হোয়াটসঅ্যাপ থেকে রফিকুলকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে পুনরায় এককালিন ২০,০০,০০০/-(বিশ লক্ষ) টাকা এবং সেই সাথে প্রতিমাসে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা চাঁদা দাবি করেন। তার দাবীকৃত চাঁদার টাকা প্রদানে অস্বীকৃতি জানালে ফয়সাল রফিকুল ও তার সহকর্মীগণকে কর্ম ক্ষেত্রে বিভিন্ন হয়রানি করা, মারধর করাসহ প্রাণনাশের হুমকি প্রদান করেন।

বিবাদীর হুমকির কারণে পদ্মা ডিপোতে কর্মরত অন্যান্য সহকর্মীগণ বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এই বিষয়কে কেন্দ্র করে রফিকুল এবং তার সহকর্মীগণকে মারপিট করা সহ ডিপো এলাকায় ভবিষ্যতে বড় ধরনের যেকোনো প্রকার ক্ষতিসাধন করিতে পারে।

রফিকুলের এই অভিযোগের ভিত্তিকে অবশেষে কৃষকদলের নেতার আড়ালে বড় চাদাবাজ ফয়সালকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আটক করেছে। এদিকে ফয়সালের আটকের খবরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন গোদনাইল পদ্মা ডিপোর কর্মকর্তা কর্মচারী ও বৈধ তেল ব্যবসায়ীরা। তারা চাদাবাজ ফয়সালের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

More News This Category

আমাদের পেজ লাইক করুন