সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি হিসেবে ইকবাল হোসেনকে দেখতে চায় তৃণমূল অনাস্থা প্রস্তাবের পর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন ১১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মোসলেম উদ্দিন, সম্পাদক আমীর হোসেন সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে মুসল্লিদের বিক্ষোভ মিছিল, তোফার নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে ফেরার পথে ছিনতাই, গাড়ির ধাক্কায় আহত ব্যবসায়ী নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই মাসেও মেলেনি ফতুল্লায় পাওয়া অজ্ঞাত লাশের পরিচয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হাজী কবির হোসেনের ৪৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত​। সালাউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে যোগদান চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আটক ॥ পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
Headline
under constriction

সিদ্ধিরগঞ্জে মেয়েলি ঘটনার প্রতিবাদ করায় অটোচালক কে গোদনাইল সৈয়দপাড়ায় ফজলু কে পিটিয়ে হত্যার অভিযোগ রবিন নামে ১ জন গ্রেফতার
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে মেয়েলি ঘটনার প্রতিবাদ করায় অটোচালক কে  গোদনাইল সৈয়দপাড়ায় ফজলু কে পিটিয়ে হত্যার অভিযোগ রবিন নামে ১ জন গ্রেফতার লাশ মর্গে  মামলার প্রস্তুতি চলছে

(সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৮ নং ওয়ার্ডের গোদনাইল সৈয়দপাড়া এলাকার মোহাম্মদ আলীর ভাড়াটিয়া অটোচালক ফজলু (৪৫) পিতা হাবিবুল নামের এক ব্যক্তিকে একদল দুর্বৃত্ত পিটিয়ে হত্যা করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার এস আই (আয়ু) তারেক ঘটনার স্থান সৈয়দপাড়া এলাকা থেকে রবিন (২৪) পিতা আবু মিয়া সাং শান্তিনগর ক্যানেলপাড় নামে একজনকে গ্রেফতার করেছে। গোদনাইল সৈয়দপাড়া এলাকায় শোকের মাদম বইছে।

ঘটনার বিবরনে ও এলাকার সাধারন মানুষ এবং নিহত ফজলুর মা ফুল মতির সাথে আলাপকালে জানাযায়, গত শুক্রবার গ্রেফতারকৃত আসামী (১) রবীন (২৪) পিতা আবু মিয়া, গোদনাইল শান্তিনগর (২) নভেল (২৩) পিতা রমজান, গোদনাইল বউবাজার পুল, (৩) মিলন (২৫) পিতা মুক্তার হোসেন, শান্তিনগর, (৪) অনন্ত (২৫) পিতা আবদুল মান্নান এরা ৪ জন সঙ্গবদ্ধ হয়ে একটি মেয়েকে ধরে এনে সৈয়দপাড়া এলাকায় টানাটানি ও মারদর করছিল।

এসময় নিহত ফজলু ঘর থেকে বেরিয়ে এসে ঘটনার প্রতিবাদ করে ও মেয়েটিকে না মারার জন্য করতে থাকে। তখন আশেপাশের কিছু মহিলা বেড়িয়ে এসে দাড়িয়ে দেখছিল। উত্তেজিত হয়ে এ সময় উপরে উল্লেখিত আসামিরা ফজলু এলো পাথারী কিল ঘুসি মারতে থাকে।

ফজলুর ডাক চিৎকার আসে জামাল হোসেন মানা ও রুবেল নামে স্থানীয় দু যুবক। তারাও তাদের ফজলু কে না মারার অনুরোধ করে। তাদের সামনেও ফজলুকে তারা মারার জন্য তেড়ে যায়। পরবর্তীতে ফজলু দুই দিন চিকিৎসার পর আজ রবিবার সকালে তার ভাড়া বাসভবনে মারা যায়। আজ সকাল ১১ টায় থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে।

এছাড়াও এস আই তারেক ঘটনার বিস্তারিত লিখে নিহত ফজলুর লাশ পোস্টমোটাম করার জন্য ভিক্টোরিয়া হাসপাল মর্গে পাঠায়। এদিকে নিহত ফজলু পরিবার সম্পর্কে জানা যায়, গত দেড় বছর আগে নিহত ফজলুর একমাত্র সন্তানকে স্থানীয় গুন্ডারা ছুড়ি দিয়ে মেরে গুরুতর আহত করে। দীর্ঘদিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লরে পরবর্তী সময়ে মারা যায়।

এই ঘটনার দেড় বছর পর স্থানীয় বখাটে যুবকরা তাকে পিটিয়ে প্রথমে গুরুতর আহত করে দুই দিন থাকা অবস্থায় মারা গেল।এই মর্মান্তিক ঘটনায় সৈয়দ পাড়া এলাকাসহ আশেপাশের এলাকাবাসীর মাঝে শোকের মাতম বইছে। স্থানীয় সুশীল সমাজ এবং রাজনীতিবিদদের আহ্বান দোষীদের অতি সত্যের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক।

এলাকাবাসী নিহত ফজলুর পরিবারের সাথে আছে। কোন নোংরা রাজনীতি কোনো কারণে নির্দোষ ব্যক্তিরা যাতে এই মামলায় জড়ানো না হয়। আগামী সংখ্যায় মামলার ও ঘটনার বিস্তারিত আসছে।

More News This Category

আমাদের পেজ লাইক করুন