সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি হিসেবে ইকবাল হোসেনকে দেখতে চায় তৃণমূল অনাস্থা প্রস্তাবের পর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন ১১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মোসলেম উদ্দিন, সম্পাদক আমীর হোসেন সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে মুসল্লিদের বিক্ষোভ মিছিল, তোফার নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে ফেরার পথে ছিনতাই, গাড়ির ধাক্কায় আহত ব্যবসায়ী নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই মাসেও মেলেনি ফতুল্লায় পাওয়া অজ্ঞাত লাশের পরিচয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হাজী কবির হোসেনের ৪৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত​। সালাউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে যোগদান চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আটক ॥ পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
Headline
under constriction

অনাস্থা প্রস্তাবের পর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন ১১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মোসলেম উদ্দিন, সম্পাদক আমীর হোসেন
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন

অনাস্থা প্রস্তাবের পর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন ১১ সদস্যের কমিটি ঘোষণা
সভাপতি মোসলেম উদ্দিন, সম্পাদক আমীর হোসেন

নিজস্ব প্রতিবেদকঃনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি এ কমিটিতে দৈনিক ইত্তেফাকের মো. মোসলেম উদ্দিন সভাপতি এবং দৈনিক ভোরের আকাশের এস এম আমীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সংখ্যাগরিষ্ঠ সাধারণ সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্য পদাধিকারীরা হলেন—সিনিয়র সহসভাপতি মো. মোমেন হোসেন (সময় টিভি), সহসভাপতি মো. শামীম রহমান (দৈনিক গণমুক্তি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল কবির খান অনু (দৈনিক সময়ের আলো), অর্থ সম্পাদক মুহাম্মদ রুম্মান দেওয়ান (দৈনিক অগ্রদূত), সাংগঠনিক সম্পাদক সেলিম আহাম্মেদ (দৈনিক ভোরের পাতা) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান সাউদ (দৈনিক স্বাধীন সংবাদ)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এ এইচ ইমরান (দৈনিক নিউ নেশন), এ কে এম নেজাম উদ্দিন (দৈনিক শ্যামবাজার) ও কাজী মো. আলমাছ (দৈনিক জনদর্পণ)।

সভায় উপস্থিত সাংবাদিকরা অভিযোগ করেন, ইতোপূর্বে ক্লাবের গঠনতন্ত্র ও প্রচলিত নিয়মনীতি তোয়াক্কা না করে এবং অ-সদস্যদের অন্তর্ভুক্ত করে মুহা. কবির হোসেন ও সোহেল রহমানের নেতৃত্বে একটি বিতর্কিত কমিটি গঠন করা হয়েছিল। এতে সাধারণ সদস্যদের মাঝে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়।

​উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে ওই বিতর্কিত কমিটি এবং মুহা. কবির হোসেন ও সোহেল রহমানের বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। পরবর্তীতে প্রেস ক্লাবের সাংগঠনিক ধারাবাহিকতা রক্ষা ও সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সাধারণ সদস্যরা নতুন এ কার্যনির্বাহী কমিটি গঠন করেন।

More News This Category

আমাদের পেজ লাইক করুন