সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি হিসেবে ইকবাল হোসেনকে দেখতে চায় তৃণমূল অনাস্থা প্রস্তাবের পর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন ১১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মোসলেম উদ্দিন, সম্পাদক আমীর হোসেন সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে মুসল্লিদের বিক্ষোভ মিছিল, তোফার নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে ফেরার পথে ছিনতাই, গাড়ির ধাক্কায় আহত ব্যবসায়ী নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই মাসেও মেলেনি ফতুল্লায় পাওয়া অজ্ঞাত লাশের পরিচয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হাজী কবির হোসেনের ৪৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত​। সালাউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে যোগদান চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আটক ॥ পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
Headline
under constriction

সালাউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে যোগদান
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৭ অপরাহ্ন

সালাউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে যোগদান

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে শতাধিক নেতাকর্মী নিয়ে যোগ দিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর এলাকা থেকে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিআইটি এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল থেকে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একই কর্মসূচিতে সালাউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি, ১ নাম্বার ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ব্যানার ও বিভিন্ন স্লোগান নিয়ে মিছিলের সঙ্গে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। এ সময় ১ নাম্বার ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

সালাউদ্দিন বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সোচ্চার রয়েছে। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে।

More News This Category

আমাদের পেজ লাইক করুন