সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি হিসেবে ইকবাল হোসেনকে দেখতে চায় তৃণমূল অনাস্থা প্রস্তাবের পর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন ১১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মোসলেম উদ্দিন, সম্পাদক আমীর হোসেন সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে মুসল্লিদের বিক্ষোভ মিছিল, তোফার নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে ফেরার পথে ছিনতাই, গাড়ির ধাক্কায় আহত ব্যবসায়ী নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই মাসেও মেলেনি ফতুল্লায় পাওয়া অজ্ঞাত লাশের পরিচয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হাজী কবির হোসেনের ৪৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত​। সালাউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে যোগদান চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আটক ॥ পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
Headline
under constriction

বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতি বিশ্বাস করে না — আলমগীর সরকার
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ন

বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতি বিশ্বাস করে না
— আলমগীর সরকার

চাঁদপুর প্রতিনিধিঃ ধর্মীয় বিভাজনের রাজনীতি বিএনপি বিশ্বাস করে না মন্তব্য করে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার বলেছেন, সব ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে উন্নত বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য।

মতলব উত্তর উপজেলার দূর্গাপুর মন্ডপাড়া শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহাউৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলমগীর সরকার বলেন, “ধর্ম নিয়ে বাংলাদেশের রাজনীতিতে অনেক বিভাজনের সৃষ্টি করা হয়। আমরা আমাদের রাজনীতিতে এ ধরণের বিভাজনে বিশ্বাস করি না। বাংলাদেশ জাতীয়তাবাদ দর্শন এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ অনুসরণ করেই সব ধর্মের সব মতের মানুষের সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশের উন্নয়ন আমরা কামনা করি।”

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনের ঐকান্তিক সহযোগিতায় এ‌ রথযাত্রা সুন্দর ও সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হয় বলে জানান চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল ফরাজী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির লস্কর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের বাবু বলরাম গোস্বামী,
মতলব উত্তর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, করুণানির্ঝর নাথ শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব আয়োজক ধীরেন্দ্র চন্দ্র মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক বাবু রাধেশ্যাম রায় বক্তব্য রাখেন।
পরে অতিথিবৃন্দ রথ টেনে রথযাত্রা মহোৎসবের অনুষ্ঠানিক উদ্বোধন করেন।

More News This Category

আমাদের পেজ লাইক করুন