সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি হিসেবে ইকবাল হোসেনকে দেখতে চায় তৃণমূল অনাস্থা প্রস্তাবের পর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন ১১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মোসলেম উদ্দিন, সম্পাদক আমীর হোসেন সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে মুসল্লিদের বিক্ষোভ মিছিল, তোফার নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে ফেরার পথে ছিনতাই, গাড়ির ধাক্কায় আহত ব্যবসায়ী নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই মাসেও মেলেনি ফতুল্লায় পাওয়া অজ্ঞাত লাশের পরিচয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হাজী কবির হোসেনের ৪৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত​। সালাউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে যোগদান চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আটক ॥ পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
Headline
under constriction

চাঁদপুর মতলব কোনোভাবেই নিম্নমানের কাজ করতে দেওয়া হবে না : ড. মোহাম্মদ জালাল উদ্দিন
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৭:১২ পূর্বাহ্ন

চাঁদপুর মতলব কোনোভাবেই নিম্নমানের কাজ করতে দেওয়া হবে না : ড. মোহাম্মদ জালাল উদ্দিন

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, ভাঙন কবলিত স্থানকে আরও টেকসই ও মজবুত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, মতলব উত্তর ও মতলব দক্ষিণে কোনোভাবেই নিম্নমানের কাজ করতে দেওয়া হবে না।

কেউ নিম্নমানের কাজ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে চাঁদপুরের মতলব সেতুর ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন শেষে সেতু সংলগ্ন এলাকায় মালামাল পরিবহনে ব্যবহৃত যানবাহনের মালিক ও চালকদের সমস্যা নিরসনের লক্ষ্যে বৈঠকে তিনি এ সব বলেন।

ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, উন্নয়ন হতে হবে টেকসই ও জনবান্ধব, যেখানে নিম্নমানের কাজের কোনো সুযোগ নেই। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে জবাবদিহিতা, কঠোর মনিটরিং এবং সঠিক পরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

ড. জালাল উদ্দিন বলেন, জনগণের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের প্রকল্প সেই উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে। বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়ন এবং প্রান্তিক মানুষের কল্যাণে বহুমুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা কুলসুম মনি, মতলব দক্ষিণ উপজেলা নিবার্হী অফিসার কে এম ইশমাম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান’সহ দলীয় নেতৃবৃন্দ।

More News This Category

আমাদের পেজ লাইক করুন