সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি হিসেবে ইকবাল হোসেনকে দেখতে চায় তৃণমূল অনাস্থা প্রস্তাবের পর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন ১১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মোসলেম উদ্দিন, সম্পাদক আমীর হোসেন সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে মুসল্লিদের বিক্ষোভ মিছিল, তোফার নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে ফেরার পথে ছিনতাই, গাড়ির ধাক্কায় আহত ব্যবসায়ী নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই মাসেও মেলেনি ফতুল্লায় পাওয়া অজ্ঞাত লাশের পরিচয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হাজী কবির হোসেনের ৪৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত​। সালাউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে যোগদান চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আটক ॥ পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
Headline
under constriction

সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৫ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে সাবেক পুলিশ কর্মকর্তার রোষানলে সাধারণ মানুষ: ভাঙচুর ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ

​নিজস্ব প্রতিবেদক, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ):
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলি এলাকায় জোরপূর্বক দুই শাটারের একটি দোকান ও সীমানা প্রাচীর ভেঙে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. নজরুল ইসলাম (৪৬) নামের এক ব্যবসায়ী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. নজরুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া চৌরাস্তা রেললাইন সংলগ্ন এলাকার বাসিন্দা। কদমতলি এলাকায় তার মালিকাধীন জমিতে দুটি শাটার বিশিষ্ট একটি দোকান রয়েছে। জমির পার্শ্ববর্তী মালিক সাবেক পুলিশ কর্মকর্তা হাফেজ চৌধুরী এবং তার সহ অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদী কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সকাল আনুমানিক ১০টায় তার সীমানা প্রাচীর ও দোকানের দেওয়াল ভেঙে ফেলেন।

​অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা জোরপূর্বক সেখানে নতুন ইটের প্রাচীর নির্মাণের চেষ্টা চালান। এ সময় বাদী বাধা দিতে গেলে বিবাদীরা প্রশাসনিক ক্ষমতার ভয় দেখিয়ে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। বর্তমানে অভিযুক্তদের হুমকিতে ওই ব্যবসায়ী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগী ব্যবসায়ী এ ঘটনার সুষ্ঠু বিচার ও আইনগত প্রতিকার চেয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
​সরেজমিনে সংবাদকর্মীদের সাথে উদ্ধত আচরণ
এদিকে, ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গেলে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংবাদিকরাও সেখানে উপস্থিত হন। এ সময় সাবেক পুলিশ কর্মকর্তা পরিচয়ে হাফেজ চৌধুরী উপস্থিত সাংবাদিকদের সাথে অত্যন্ত উদ্ধত ও মারমুখী আচরণ করেন।

ক্ষমতার প্রভাব দেখিয়ে তিনি সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেন এবং বিভিন্ন অপ্রীতিকর মন্তব্য করেন। ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর চড়াও হওয়া এবং সংবাদকর্মীদের সাথে এমন অপেশাদার আচরণে স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

More News This Category

আমাদের পেজ লাইক করুন