সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি হিসেবে ইকবাল হোসেনকে দেখতে চায় তৃণমূল অনাস্থা প্রস্তাবের পর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন ১১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মোসলেম উদ্দিন, সম্পাদক আমীর হোসেন সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে মুসল্লিদের বিক্ষোভ মিছিল, তোফার নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে ফেরার পথে ছিনতাই, গাড়ির ধাক্কায় আহত ব্যবসায়ী নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই মাসেও মেলেনি ফতুল্লায় পাওয়া অজ্ঞাত লাশের পরিচয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হাজী কবির হোসেনের ৪৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত​। সালাউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে যোগদান চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আটক ॥ পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
Headline
under constriction

সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে মুসল্লিদের বিক্ষোভ মিছিল, তোফার নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে মুসল্লিদের বিক্ষোভ মিছিল, তোফার নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি

​সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।
​আজ ৯ অক্টোবর (শুক্রবার) বাদ জুমা কোনাপাড়া জামে মসজিদ ও মোট ভাই জামে মসজিদের মুসল্লিরা একত্রিত হয়ে এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কোনাপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বাগানবাড়ি ঘুরে রেললাইন তিন রাস্তার মোড়ে এসে শেষ হয়।
​মিছিলে অংশগ্রহণকারীরা “মাদকের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও” সহ মাদকবিরোধী নানা প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
​সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টি এইচ তোফার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় মিছিল থেকে মাদক ব্যবসায়ীদের বাড়ি বাড়ি গিয়ে মাদক ব্যবসা বন্ধের জন্য কঠিন হুঁশিয়ারি প্রদান করা হয়।
​উক্ত বিক্ষোভ মিছিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও দুই মসজিদের বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

More News This Category

আমাদের পেজ লাইক করুন