- সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, বিভিন্ন মামলায় আরও ৭ জনসহ মোট ৮ জন আটক
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
একই সঙ্গে ধর্ষণ, বিকাশ প্রতারণা, ডাকাতির প্রস্তুতি ও অপহরণ মামলার আসামিসহ পুলিশ আইনের ৩৪ ধারায় আরও ৭ জনকে আটক করা হয়েছে।
এ নিয়ে মোট ৮ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের বিভিন্ন টিম এ অভিযান পরিচালনা করে।
ওসি ইমদাদুল হক আরো জানায়, অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ এ.এস.এম তানভীন সিদ্দীকি (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামি হিরা মনি খানম বর্ষা (২৮), বিকাশ প্রতারণা মামলার আসামি ফজলুল হক (৪০), ডাকাতির প্রস্তুতি মামলার আসামি আমির হোসেন (২৫), অপহরণ মামলার আসামি হৃদয় হোসেন (৩০) এবং পুলিশ আইনের ৩৪ ধারায় বাদশা (২৭), মো. নিবির (২৪) ও মো. ফয়সাল (১৯)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।






