সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি হিসেবে ইকবাল হোসেনকে দেখতে চায় তৃণমূল অনাস্থা প্রস্তাবের পর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন ১১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মোসলেম উদ্দিন, সম্পাদক আমীর হোসেন সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে মুসল্লিদের বিক্ষোভ মিছিল, তোফার নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে ফেরার পথে ছিনতাই, গাড়ির ধাক্কায় আহত ব্যবসায়ী নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই মাসেও মেলেনি ফতুল্লায় পাওয়া অজ্ঞাত লাশের পরিচয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হাজী কবির হোসেনের ৪৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত​। সালাউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে যোগদান চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আটক ॥ পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
Headline
under constriction

চাঁদপুরে খাল‌ খনন শেষ হলে স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : ড. জালাল উদ্দিন এমপি
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ন

চাঁদপুরে খাল‌ খনন শেষ হলে স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে : ড. জালাল উদ্দিন এমপি

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বিএনপি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে কমপক্ষে বিশ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এই কার্যক্রম শেষ করা সম্ভব হলে বাংলাদেশ একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে উঠবে।

শুক্রবার (১৭ জুলাই) বেলা ১২টায় মতলব উত্তর উপজেলার মুন্সিরকান্দি- লবাইরকান্দি ব্রীজ হতে ব্রাহ্মণচক কলসভাঙ্গা ব্রীজ পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। খালের মধ্যে মাছের পোনা অবমুক্ত করেন আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন’সহ নেতৃবৃন্দ।

ড. জালাল উদ্দিন বলেন, দীর্ঘদিন পর পুনরায় খাল খনন কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষি কাজে সহায়তা এবং মৎস্য চাষের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এই কর্মসূচির মাধ্যমে।

সাংসদ জালাল উদ্দিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ছিল খাল বাঁচানোর একটি আন্দোলন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। ফলে খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে দেশে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থার পাশাপাশি গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে। পাশাপাশি কৃষির উন্নয়ন এবং পরিবেশগত উন্নতি হচ্ছে।

ড. জালাল উদ্দিন আরও বলেন, এক সময় দেশে অনেক বড় বড় খাল ছিল, যেগুলো অনেকটা নদীর মতো। সেসব জায়গায় পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সেগুলো সরু হয়েছে। শিল্প কলকারখানা গড়ে উঠেছে। বর্জ্যের স্তূপ হয়েছে। বিভিন্ন স্থানে অবৈধভাবে খাল দখল হয়েছে।

উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা কুলসুম মনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ারুল আবেদীন খোকন, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান ও সদস্য সচিব ফরহাদ হোসেন’সহ নেতৃবৃন্দ।

More News This Category

আমাদের পেজ লাইক করুন