সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি হিসেবে ইকবাল হোসেনকে দেখতে চায় তৃণমূল অনাস্থা প্রস্তাবের পর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন ১১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মোসলেম উদ্দিন, সম্পাদক আমীর হোসেন সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে মুসল্লিদের বিক্ষোভ মিছিল, তোফার নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে ফেরার পথে ছিনতাই, গাড়ির ধাক্কায় আহত ব্যবসায়ী নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই মাসেও মেলেনি ফতুল্লায় পাওয়া অজ্ঞাত লাশের পরিচয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হাজী কবির হোসেনের ৪৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত​। সালাউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে যোগদান চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আটক ॥ পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
Headline
under constriction

আদমজী ইপিজেডে অগ্নিকাণ্ড: সংবাদ সংগ্রহে সাংবাদিকদের প্রবেশে বাধা বেপজা কর্তৃপক্ষের
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:২৬ অপরাহ্ন

আদমজী ইপিজেডে অগ্নিকাণ্ড: সংবাদ সংগ্রহে সাংবাদিকদের প্রবেশে বাধা বেপজা কর্তৃপক্ষের

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)-এর অনন্ত অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার ফ্যাব্রিক্স গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই, ২০২৬) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

আগুনের তীব্রতা দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং ডাম্পিং (শীতলীকরণ ও তল্লাশি) কার্যক্রম চলছে।

স্থানীয় সূত্র ও কারখানার শ্রমিকদের বরাতে জানা যায়, গোডাউনে বিপুল পরিমাণ তৈরি পোশাকের কাপড় ও কেমিক্যাল মজুত থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। অগ্নিকাণ্ডে কারখানার ওপরের টিনশেডের একটি অংশ ধসে পড়ে এবং পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট যোগ দেওয়া হয়। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে আগুন পুরোপুরি নির্বাপণ এবং ক্ষতিগ্রস্ত অংশে ডাম্পিংয়ের কাজ চলছে।

তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠনের পর তদন্ত শেষে আগুনের উৎস সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গোডাউনে থাকা দাহ্য কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও বেপজা (BEPZA) কর্তৃপক্ষ তাদের কারখানার ভেতরে প্রবেশে বাধা দেয়। এতে ঘটনাস্থল থেকে তথ্য ও চিত্র সংগ্রহে সাংবাদিকদের ভোগান্তির মুখে পড়তে হয়।

More News This Category

আমাদের পেজ লাইক করুন