নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হাজী কবির হোসেনের ৪৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার:নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, বিশিষ্ট রাজনৈতিক নেতা এবং গরিব-অসহায় মানুষের প্রিয় ব্যক্তিত্ব শিক্ষা ও ক্রীড়া অনুরাগী হাজী কবির হোসেনের ৪৪ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দাদা-দাদী পিতা মাতা ও এলাকার মুরুব্বীরা রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আটিগ্রাম জামে মসজিদের খতিব মাওলানা লুৎফুর রহমান। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং এলাকার মৃত ব্যক্তিদের এবং পিতা মাতা সহ মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত হাজী কবির হোসেনের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় মইনুল উলুম দারুল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন স্তরের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






