সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি হিসেবে ইকবাল হোসেনকে দেখতে চায় তৃণমূল অনাস্থা প্রস্তাবের পর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন ১১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মোসলেম উদ্দিন, সম্পাদক আমীর হোসেন সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে মুসল্লিদের বিক্ষোভ মিছিল, তোফার নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে ফেরার পথে ছিনতাই, গাড়ির ধাক্কায় আহত ব্যবসায়ী নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই মাসেও মেলেনি ফতুল্লায় পাওয়া অজ্ঞাত লাশের পরিচয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হাজী কবির হোসেনের ৪৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত​। সালাউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে যোগদান চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আটক ॥ পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
Headline
under constriction

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৫ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃআওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের নয়াপাড়া লেকপাড় থেকে মিছিলটি শুরু হয়ে আদমজী-নারায়ণগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে ৬নং ওয়ার্ডের আদমজী ইপিজেড এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর বলেন,বিগত ১৭ বছর ধরে আমরা আওয়ামী লীগকে ভয় পাইনি। রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার হয়েছে। কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগ—কোনো কিছুই বিএনপির ঐক্যের সামনে টিকতে পারবে না।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের আন্দোলনে আমি মহানগর ছাত্রদল থেকে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। দল যদি আমাকে ভবিষ্যতে যুবদলের দায়িত্ব প্রদান করে, তবে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবেনা না। এ সময় হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এলাকা মুখরিত হয়ে ওঠে।

 

More News This Category

আমাদের পেজ লাইক করুন