সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি হিসেবে ইকবাল হোসেনকে দেখতে চায় তৃণমূল অনাস্থা প্রস্তাবের পর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন ১১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মোসলেম উদ্দিন, সম্পাদক আমীর হোসেন সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে মুসল্লিদের বিক্ষোভ মিছিল, তোফার নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে ফেরার পথে ছিনতাই, গাড়ির ধাক্কায় আহত ব্যবসায়ী নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই মাসেও মেলেনি ফতুল্লায় পাওয়া অজ্ঞাত লাশের পরিচয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হাজী কবির হোসেনের ৪৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত​। সালাউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে যোগদান চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আটক ॥ পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
Headline
under constriction

সিদ্ধিরগঞ্জে হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৩:৩০ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃসিদ্ধিরগঞ্জের হাউজিংয়ে হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বুধবার (২৯ জুলাই) সকালে অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা কিন্ডার গার্টেন (ডিকেজি) এসোসিয়েশন থেকে ৬টি টেলেন্টপুলসহ ৩৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন রবিন। বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ জালাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি জি এইচ ফারুক, মহাসচিব মজিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সায়েম হোসেন, ডিকেজ’র আঞ্চলিক প্রতিনিধি আরিফ হোসেন ঢালী, ডিকেজি’র কার্যকরী সদস্য মো: আল মামুন, হাজী আব্দুল জাব্বার ইসলামিক মডেল হাইস্কুলের পরিচালক মো: বিল্লাল হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক শফিউর রহমান খান লিটন।

প্রধান অতিথি তার বক্তব্যে অভিভাকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের কখনো অন্যের সন্তানের সাথে তুলনা করবেন না। সবার জ্ঞান বুদ্ধি এক রকম হয় না। গড গিফটেড বলে একটা কথা আছে। তাই সবার মধ্যে এক রকম প্রতিভা থাকে না। সন্তানদের পারিবারিক ও নৈতিক শিক্ষাটা দিতে হবে পরিবার থেকে।

মনে রাখতে হবে শুধু লেখাপড়া আর সাটিফিকেট জীবনে সব কিছু নয়, ভালো মানুষ হওয়াটা প্রকৃত শিক্ষা।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিদের দিক নির্দেশনামূলক বক্তব্য শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, ম্যাগজিন ও অনুদান তুলে দেন অতিথিরা।

More News This Category

আমাদের পেজ লাইক করুন