সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি হিসেবে ইকবাল হোসেনকে দেখতে চায় তৃণমূল অনাস্থা প্রস্তাবের পর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন ১১ সদস্যের কমিটি ঘোষণা সভাপতি মোসলেম উদ্দিন, সম্পাদক আমীর হোসেন সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে মুসল্লিদের বিক্ষোভ মিছিল, তোফার নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে ফেরার পথে ছিনতাই, গাড়ির ধাক্কায় আহত ব্যবসায়ী নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই মাসেও মেলেনি ফতুল্লায় পাওয়া অজ্ঞাত লাশের পরিচয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হাজী কবির হোসেনের ৪৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত​। সালাউদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে যোগদান চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আটক ॥ পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
Headline
under constriction

জেলা পুলিশের নিরাপত্তায় নারায়ণগঞ্জে জাঁকজমকপূর্ণ রথযাত্রা অনুষ্ঠিত
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ন

জেলা পুলিশের নিরাপত্তায় নারায়ণগঞ্জে জাঁকজমকপূর্ণ রথযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জেলার বিভিন্ন মন্দির থেকে রথযাত্রার শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাগুলো নিজ নিজ মন্দিরে ফিরে যায়। রথযাত্রাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

উৎসবটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মন্দির এলাকা ও শোভাযাত্রার রুটে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে দায়িত্ব পালন করেন।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় জেলা পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এবারের রথযাত্রা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য উদাহরণ হিসেবে আয়োজিত এ রথযাত্রায় বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থী অংশগ্রহণ করেন। উৎসবকে ঘিরে নগরজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ।

More News This Category

আমাদের পেজ লাইক করুন